ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:০৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:০৭:০৬ অপরাহ্ন
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
জামালপুরে চাঞ্চল্যকর একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাচ্চু জামালপুর পৌর শহরের বাসিন্দা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই জামালপুর জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌর শহরের দাপুনিয়া বাইদের ক্ষেত এলাকায় এক ইটভাটার পাশের পতিত জমিতে পানিতে ভসমান অবস্থায় সাকিব (৩০) নামে এক যুবকের উলঙ্গ ও গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার হয়। নিহত সাকিব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ার বেটি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং তার শ্বশুরবাড়ি মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়। ​এ ঘটনায় পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত বছরের ১৪ জুলাই জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর পুলিশ নিহতের শাশুড়ি আঙ্গুরী বেগম বন্যা ও শ্বশুর শহিদুল্লাহ চিকুকে গ্রেপ্তার করলেও রহস্য উদঘাটন না হওয়ায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তীতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরকে দায়িত্ব দেয়। তদন্তের দায়িত্বভার পেয়ে পিবিআই চলতি বছরের ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমান বাচ্চুকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার প্রকৃত তথ্য জানান এবং পরদিন বুধবার (১৮ নভেম্বর) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

​জবানবন্দি ও তদন্তের বরাতে পিবিআই জানিয়েছে, নিহত সাকিব ভবঘুরে প্রকৃতির ছিলে। প্রায় দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাদারগঞ্জের তেঘরিয়ার শহিদুল্লাহ চিকুর মেয়ে শাহানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও বিয়ে হয়। তাদের আট মাসের একটি পুত্রসন্তান ছিল। ২০২৫ সালের ৭ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর পৌর এলাকার দাপুনিয়ায় আমির হোসেন শামুর ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে সাকিব ও শাহানার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাকিব বটি-দা নিয়ে শাহানাকে আঘাতের চেষ্টা করে। এ সময় পাশের ভাড়াটিয়া রেহেনা এগিয়ে এসে সাকিবকে থামান এবং শাহানার মা আঙ্গুরী বেগমকে ফোন করে বিষয়টি জানান।

ওই রাতেই আঙ্গুরী বেগম এসে মেয়ে ও নাতিকে নিয়ে একই এলাকার মোস্তাফিজুর রহমান বাচ্চুর ভাড়া বাসায় ওঠেন। কিছুক্ষণ পর রাতেই সাকিব সেখানে গিয়ে দরজা খুলতে চিৎকার-চেঁচামেচি করলে বাচ্চু বের হয়ে তাকে পরদিন সকালে আসতে বলেন। ​পরে শেষ রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে ঘরের বাইরে বের হয়ে উঠানের বড়ই গাছের ডালে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাকিবকে দেখতে পান বাড়ির মালিক বাচ্চু।

কোন কিছু বুঝতে না পেয়ে তিনি রান্নাঘর থেকে বটি-দা এনে ওড়না কেটে সাকিবের মরদেহ নিচে নামান। সাকিব মারা গেছেন নিশ্চিত হওয়ার পর ঝামেলায় জড়ানোর আশঙ্কায় তিনি মরদেহ বয়ে নিয়ে বাড়ির অদূরে পতিত জমির পানিতে ফেলে দেন। ওই সময় মেয়ের বিয়ের ব্যপারে আলোচনা চলমান থাকায় বিষয়টি গোপন রাখেন তিনি। বাড়ির রান্নাঘর থেকে ওড়না কাটার কাজে ব্যবহৃত ওই বটি-দাটিও জব্দ করেছে পিবিআই।

এ বিষয়ে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, এটি ছিল একটি ক্লু-লেস মামলা। মূলত পারিবারিক কলহের কারণ সাকিব গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছিল। হত্যাকাণ্ড না ঘটিয়েও কেবল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় নিহতের লাশ গুম করার মতো অপরাধে জড়িয়েছেন মোস্তাফিজুর রহমান বাচ্চু।

তিনি আরও বলেন, পিবিআই টিমের পেশাদার তদন্তে মামলার রহস্য উদঘাটন হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইন অমান্য করা বা আইন না জেনে যেন কেউ অপরাধ না করে এ ব্যাপারে সচেতন হতে ঘটনাটি সমাজে একটি বার্তা দিবে। বুধবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮