ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪

রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে আগুন-লাল নিশান

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৪১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৪১:০৫ অপরাহ্ন
রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে আগুন-লাল নিশান রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে আগুন-লাল নিশান
রাজশাহী নগরীতে এক রাতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন ও লাল নিশান টানানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি নন-এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা আরেকটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানান ডিপোর নাইট গার্ড ও স্থানীয়রা।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী এলাকায় রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেনটি আটকা পড়ে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ও লাল নিশান সরিয়ে ফেললে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এতে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।পৃথক এসব ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ব্যপারে আরএমপি পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২