সম্প্রতি গ্রিসে বিয়ে করেছেন তারকা সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএলের ক্রিকেটদল সানরাইজ়ার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। গত ১১ নভেম্বর তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর অনুষ্ঠানের রীতিনীতি নিয়ে কৌতূহল তৈরি হয়। ছবিতে দেখা যায়, দু’জনে একে অপরকে মালা পরিয়েছেন এবং গলার হার বা চেন বিনিময় করেছেন। হিন্দুদের প্রচলিত বিয়ের মতো পুরোহিত, অগ্নিসাক্ষী বা মন্ত্রোচ্চারণের ছবি প্রকাশ্যে আসেনি। জানা যায়, তাঁরা ‘সেল্ফ-রেসপেক্ট ম্যারেজ’ রীতিতে বিয়ে করেছেন। যার বাংলা অর্থ হল, ‘আত্মমর্যাদার বিয়ে’।
ডিএমকে-র তথ্যপ্রযুক্তি শাখার সম্পাদক টিআরবি রাজা সমাজমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাব্য ও অনিরুদ্ধ একে অপরকে মালা পরিয়েছেন। পাশাপাশি, তাঁদের পরিবারের দুই বিশিষ্ট ব্যক্তি তাঁদের দু’জনের হাতে চেন তুলে দেন। পরিবার ও বন্ধুদের আশীর্বাদে তাঁরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন। অন্য কোনও প্রথা মানেননি তারকাদম্পতি।
কী এই ‘সেল্ফ-রেসপেক্ট ম্যারেজ’?
বিয়ে মানেই কি এই সমস্ত আচার-অনুষ্ঠান? দু’জন মানুষের সম্মতি, ভালবাসা এবং একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারই যদি বিয়ের মূল কথা হয়, তা হলে সেই সম্পর্কের স্বীকৃতির জন্য এত আড়ম্বর বা ধর্মীয় আচার কতটা জরুরি? এই প্রশ্নই বহু বছর আগে তুলেছিল তামিলনাড়ুর একটি সমাজসংস্কার আন্দোলন। ‘সেল্ফ-রেসপেক্ট ম্যারেজ’-এর শিকড় লুকিয়ে সেই আন্দোলনেই। তামিল ভাষায় এই বিয়েকে বলা হয় ‘সুয়ামরিয়াথাই তিরুমানম’। এই রীতির মূল কথা হল, বিয়ের ক্ষেত্রে দু’জন মানুষের ইচ্ছা, সম্মতি এবং সমান মর্যাদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচলিত ধর্মীয় আচার, পুরোহিত বা দীর্ঘ বিবাহ-অনুষ্ঠান এখানে অপরিহার্য নয়। বরং যুগল নিজেরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার কথা ঘোষণা করেন। সাক্ষী হিসেবে উপস্থিত থাকেন আত্মীয়, বন্ধু বা পরিচিতজনেরা। তাঁদের সামনে মালা, আংটি বা অন্য কোনও প্রতীক বিনিময়ের মাধ্যমে সম্পর্কের অঙ্গীকার করা হয়। এই রীতিতে নারী ও পুরুষের সমান অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেওয়া হয়। জাতপাতের বাধা, সামাজিক বৈষম্য এবং পুরুষতান্ত্রিক বিবাহপ্রথার বিরুদ্ধেও এর অবস্থান স্পষ্ট। অর্থাৎ, বিয়ে এখানে দুই পরিবারের সামাজিক বন্ধন নয়, বরং দু’জন স্বাধীন মানুষের নিজেদের পছন্দে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত।
১৯২৫ সালে তামিলনাড়ুর সমাজসংস্কারক পেরিয়ার ইভি রামস্বামী এই ‘সেল্ফ-রেসপেক্ট মুভমেন্ট’ বা আত্মমর্যাদা আন্দোলন শুরু করেন। বিংশ শতকের প্রথম ভাগে শুরু হওয়া এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জাতপাতের বিভেদ, সামাজিক বৈষম্য এবং নারীর উপর চাপিয়ে দেওয়া পুরুষতান্ত্রিক নিয়মের বিরোধিতা করা। তার মধ্যে বিবাহরীতি ছিল অন্যতম বিষয়, যা নিয়ে সংস্কারের কথা বিশেষ ভাবে ভাবা হয়। তাঁর আন্দোলন প্রশ্ন তুলেছিল, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তা হলে তাঁদের সম্পর্কের স্বীকৃতির জন্য পুরোহিত বা নির্দিষ্ট ধর্মীয় আচার কেন বাধ্যতামূলক হবে? প্রশ্ন তোলা হয় পণপ্রথার বিরুদ্ধেও। তাই এমন এক বিবাহরীতির প্রচলন করতে চাওয়া হয়, যেখানে বিয়ের কেন্দ্রবিন্দুতে থাকে পাত্র-পাত্রীর সম্মতি। ধর্মীয় আচার পালন না করেও দু’জন মানুষ সামাজিক ভাবে নিজেদের বিবাহিত জীবন শুরু করতে পারেন। প্রথম ‘সেল্ফ-রেসপেক্ট ম্যারেজ’ হয়েছিল ১৯২৮ সালে। ধর্মীয় আচার, প্রথা না মেনে কেবল যুগলের সম্মতিকেই গুরুত্ব দেওয়া হয়েছিল সেই বিয়েতে। যেখানে সব পক্ষেরই সমান অধিকার থাকবে।
এই বিবাহরীতির ইতিহাসে ১৯৬৭ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বছর তামিলনাড়ুতে হিন্দু বিবাহ আইনে ৭এ ধারা যুক্ত করে ‘সেল্ফ-রেসপেক্ট ম্যারেজ’কে আইনি স্বীকৃতি দেওয়া হয়। এই ধারায় নির্দিষ্ট শর্ত মেনে দুই হিন্দু ব্যক্তির বিয়ে পুরোহিত বা প্রচলিত ধর্মীয় আচার ছাড়াই সম্পন্ন হতে পারে। যদিও এই আইন কেবল তামিল হিন্দুদের জন্য প্রযোজ্য। অন্য ধর্মের বা অন্য রাজ্যের কারও সঙ্গে বিয়ে করতে হলে সেটা এই আইনের আওতায় পড়বে না।

তামান্না হাবিব নিশু