ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ?

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:৪৮:৩৯ অপরাহ্ন
এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ?
কল্পকাহিনিতে ‘ভ্যাম্পায়ার’ নামক রক্তচোষা প্রাণীটিকে নিয়ে কতই না উৎসাহ! রক্তচোষা বাদুড় থেকে নাকি নিমেষে মানুষরূপে চলে আসতে পারে তারা। সুন্দর পোশাক পরে দু’পেয়ে সেই প্রাণীরা মিশে যেতে পারে ভিড়ে। তার পর সুযোগ বুঝেই ঠোঁটের কষ বেয়ে নেমে আসা তীক্ষ্ণ দুই শ্বদন্ত ঘাড়ে বা গলায় বিঁধিয়ে আকণ্ঠ টেনে নেয় রক্ত। এমন গল্প বইয়ের পাতায় বা সিনেমার পর্দায় থাকলেও, বাস্তবেই কিন্তু ‘ভ্যাম্পায়ার’ নামে এক বিরল রোগ হয়। গল্পের ভ্যাম্পায়ারদের মতো আক্রান্তেরা রোদ সহ্য করতে পারেন না মোটেও। তাঁদের সারা শরীর কেমন নীলচে-বেগনি হয়ে যায়। চোখ রক্তবর্ণ ধারণ করে। বোঝা যায় শ্বদন্ত। অবশ্য এমন রোগীরা রক্তপান করে খিদে মেটান না।

‘পরফাইরিয়া’ এক আজব অসুখ

চিকিৎসাবিজ্ঞানে রোগটির নাম ‘পরফাইরিয়া’। বিরল জিনগত বা বংশগত কিছু রোগের সমষ্টি, যাতে নানা রকম উপসর্গ দেখা দেয়। কোনওটিতে রোগীর সারা শরীর র‌্যাশ বা কালচে দাগে ভরে যায়, কারণ ঠোঁট ও মুখ বিকৃত হয়ে যায়, কারও আবার শরীরের রং নীলচে-বেগনি হতে থাকে, ঠোঁট ও মাড়ি এতটাই শুকিয়ে যায় যে, দাঁত আরও বড় ও তীক্ষ্ণ দেখায়।

পরফাইরা রোগটি হয় হিমোগ্লোবিন তৈরির গোলমালে। শরীরে ‘হিম’ নামে এক জৈব অণু তৈরি হয়, যা রক্তের হিমোগ্লোবিনের প্রধান অংশ। হিমোগ্লোবিনের দু’টি অংশ থাকে,  হিম (জৈব অণু, যাতে লোহা থাকে) এবং গ্লোবিন (প্রোটিন)। এই ‘হিম’ উপাদানটির কাজ হল শরীরে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়া। হিম তৈরিতে আটটি উৎসেচকের প্রয়োজন হয়। তাদের কোনও একটি বা দু’টির ঘাটতি হলে তখন ‘হিম’ তৈরির প্রক্রিয়া থেমে যায়। বদলে শরীরে পরফাইরিন নামে এক রাসায়নিক পদার্থ জমা হতে থাকে। পরফাইরিনের মাত্রা বাড়লে তা ত্বক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গিয়ে জমা হয় ও সেখানে ক্ষতিসাধন করতে থাকে।

ত্বকে পরফাইরিন জমা হলে ক্ষতির ধরন এক প্রকার, স্নায়ুতন্ত্রে জমা হলে তার লক্ষণ আবার অন্য রকম। যেমন— অ্যাকিউট পরফাইরিয়া যাঁদের হয়, তাঁদের স্নায়বিক দুর্বলতা বেশি মাত্রায় ঘটে। শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে থাকে, বুকে-পেটে তীব্র যন্ত্রণা হয়, বমি শুরু হলে থামতে চায় না। এই রোগীদের প্রস্রাব ও মলের রং বদলে নীলচে বা বেগনি হয়ে যায়। কখনও গাঢ় লালচে রঙের প্রস্রাব হতেও দেখা যায়। সেই সঙ্গে রোগীদের প্রবল খিঁচুনি, বিভ্রান্তি, দৃষ্টিবিভ্রম বা হ্যালুসিনেশন হতে থাকে।

কিউটেনিয়াস পরফাইরিয়া আবার ত্বকের ক্ষতি করে। এই রোগীরা সূর্যের আলো সহ্য করতে পারেন না, রোদে গেলেই ত্বকে তীব্র জ্বালাপোড়া, চুলকানি এবং লালচে ফোলা ভাব দেখা দেয়। সারা শরীরে ফোস্কা ও ক্ষত তৈরি হয়। ত্বক ফেটে যেতে থাকে, নীলচে রং ধারণ করে। সারা শরীরে লোমের আধিক্যও দেখা দেয় অনেকের এবং ঠোঁট-মাড়ি এতটাই শুকিয়ে যায় যে, দাঁতগুলিকে মনে হয় বাইরে বেরিয়ে এসেছে। সেগুলি দীর্ঘ ও তীক্ষ্ম দেখায়। দু’চোখ লাল হয়ে ওঠে। দেখতে অনেকটা গল্পের ‘ভ্যাম্পায়ার’-এর মতোই লাগে।

চিকিৎসা আছে?

ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের হয়েছিল পরফাইরিয়া। ইতিহাস বলে, অদ্ভুত আচরণ করতে দেখা যেত তাঁকে, পেটে তীব্র ব্যথা এবং নীলচে-বেগনি রঙের প্রস্রাব হত তাঁর। জানা যায় তিনি ‘অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া’ রোগে আক্রান্ত হয়েছিলেন।

রোগটি বিরলের মধ্যে বিরলতম। এক লাখে এক জনের হয়। কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। সূর্যের চড়া রোদে, ধূমপানে বা অ্যালকোহল সেবনে রোগের তীব্রতা আরও বেড়ে যায়। পরফাইরিয়া রোগীকে গ্লুকোজ় থেরাপি করিয়ে এবং ব্যথানাশক ওষুধ খাইয়ে রাখা হয়। খিঁচুনি হলে অনেক সময়ে স্নায়বিক রোগের চিকিৎসাও হয়। এর বাইরে কোনও ওষুধ বা প্রতিষেধকও নেই।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮