ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২১:১৭ অপরাহ্ন
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে মোট ৪৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) রাতভর নগরীর কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় হেরোইন, ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ২৭ হাজার টাকা জব্দ করা হয়। একই দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইন, চারপিস ইয়াবা ও মাদক বিক্রির ২৭ হাজার টাকা সহ জুলেখা বেগমকে (৫০) গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ খড়খড়ি এলাকা থেকে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা সহ ওছিরন বেগমকে  (৫০) গ্রেফতার করে।
 
এ ছাড়া বেলপুকুর থানা পুলিশ ৩১পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা সহ মাসুম আলী (২২) ও মিজানুর রহমানকে (৪১) গ্রেফতার করে। শাহমখদুম থানা পুলিশ তিন লিটার চোলাই মদ সহ পরিতস পাহাড়ী (২৯) ও শরিফুল ইসলামকে (৩৭) গ্রেফতার করে। মতিহার থানার মির্জাপুর ফাঁড়ি পুলিশ ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ফাইসালকে (২১) গ্রেফতার করে।  

শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮