যুক্তরাজ্যের পোর্টসমাউথের বাসিন্দা সোনিয়া এক্সেলবিকে অপহরণ ও হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোয়াইন সি হল নামে এক গাড়ি মেরামতকারী ও টো ট্রাক চালকের বিরুদ্ধে মামলা চলছে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন হল।
প্রসিকিউশন পক্ষের অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে সোনিয়াকে যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে হত্যা করেন হল। পরে ফ্লোরিডার মেরিয়ন ওকসে একটি অগভীর কবরে তাঁর মরদেহ পুঁতে রাখা হয়।
তদন্তকারীদের দাবি, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন সোনিয়া। অনলাইনে আত্মহত্যার ইচ্ছা প্রকাশের পর তাঁর সঙ্গে হলসহ কয়েকজন পুরুষের যোগাযোগ হয়। সোনিয়ার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে হল তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন বলে অভিযোগ।
কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর গেইনসভিল বিমানবন্দর থেকে সোনিয়াকে গাড়িতে তুলে একটি ভাড়া বাড়িতে নিয়ে যান হল। পরে ওই বাড়ি থেকে এমন কিছু আলামত উদ্ধার করা হয়, যা সোনিয়ার নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনায় হলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। এর মধ্যে ছিল সোনিয়ার ব্যাংক কার্ডের লেনদেনের তথ্য এবং হলের মুঠোফোনে থাকা তাঁর একটি ভিডিও।
গ্রেফতারি হলফনামায় বলা হয়েছে, সোনিয়া এক বন্ধুকে বার্তা পাঠিয়ে নিজের ভীত ও আটকে পড়ার কথা জানিয়েছিলেন। ওই বার্তায় তিনি লেখেন, হল বারবার তাঁর ফোন নিয়ে নিচ্ছেন এবং তাঁকে জানিয়েছেন, গুলি করা ছাড়া পালানোর কোনো উপায় নেই।
মামলার প্রারম্ভিক বক্তব্যে সহকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যামি বার্ন্ডট বলেন, সোনিয়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং এর আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আত্মক্ষতির বিকল্প খুঁজতে গিয়ে তিনি অনলাইনে এমন একটি ওয়েবসাইটে যুক্ত হন, যেখানে নারীদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ বিষয়বস্তু ছিল। সেখান থেকেই হলসহ কয়েকজন পুরুষ তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, সোনিয়া এমন কাউকে খুঁজছিলেন, যিনি তাঁকে হত্যা করবেন। আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সোনিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক তদন্ত শুরু হয়েছিল। এ ঘটনায় ২০১৫ সালের নভেম্বরে হলকে গ্রেপ্তারের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তজার্তিক ডেস্ক