সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।
হাসিনার দেশে ফেরার দাবিতে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ পালিত হয়। সহিংসতা ঠেকাতে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ সাত জেলায় বিজিবির ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের পাশাপাশি বিএনপির এক কর্মী হত্যার অভিযোগও উঠেছে। ঢাকায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর বাসভবনের বাইরে বোমা বিস্ফোরণ এবং গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরে বাসে অগ্নিসংযোগে এক হেলপারের মৃত্যু হয়েছে।
এদিকে বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, ১০ নভেম্বর থেকে তাদের অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ বা হামলার চেষ্টা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা সমর্থকদের উসকানি দিচ্ছেন। সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার নির্দেশ দেওয়ার দায়ে বাংলাদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। দ্যা গার্ডিয়ান।

অনলাইন ডেস্ক