বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিক। নিজের বিরুদ্ধে করা দুর্নীতির মামলাকে বিদ্বেষপূর্ণ দাবি করে সম্প্রতি পলিটিক্স আনলিশড পডকাস্টে এ কথা জানান তিনি।
টিউলিপ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার বিষয়ে একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন তিনি। তাঁর দাবি, শেখ হাসিনা ও ড. ইউনূসের বিরোধের কারণে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হয়েছেন।
ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য জমি পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।
টিউলিপের অভিযোগ, মামলার বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি। ড. ইউনূসের সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টা এবং তাঁকে চিঠি পাঠানোর কথাও জানান তিনি।
এদিকে, টিউলিপের বক্তব্যের বিষয়ে ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্র: দ্যা গার্ডিয়ান।

আন্তজার্তিক ডেস্ক