রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের প্রভোস্ট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের কক্ষ থেকে ডেকে নিয়ে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবজয় সরকারকে মারধর করা হয়। তিনি ২০২২ সালে হল শাখা ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন।
দেবজয়ের দাবি, প্রথম বর্ষে হলে আসন পাওয়ার জন্য তিনি ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, তিনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।
মারধরের খবর ছড়িয়ে পড়লে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী জড়ো হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে যান।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। তবে রাতে টেকনিশিয়ান না থাকায় পরদিন সকালে ফুটেজ দেখানোর আশ্বাস দেয় হল প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রভোস্ট কক্ষের দরজা ভাঙার চেষ্টা করেন।
প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন ও সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সকালে সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

মোসাঃ মিতু খাতুন