ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:২০:২৮ অপরাহ্ন
গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত ছবি: সংগৃহীত
উত্তর গাজায় একটি রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) ৫ সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এই ঘটনায় গাজায় ইসরায়েলের চলমান অভিযানের নিরাপত্তা কৌশল নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

গাজার বেইত হানুনে রোডসাইড বোমা হামলায় নিহত নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের পঞ্চম ইসরায়েলি সেনার নাম ঘোষণা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তিনি হলেন, স্টাফ সার্জেন্ট মোশে শ্মুয়েল নোল। তার বয়স ২১ বছর। বাকি ৪ জন নিহত সেনার নাম এখনও প্রকাশ করেনি আইডিএফ।

নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন মূলত অতি-অর্থোডক্স ইহুদি সেনাদের নিয়ে গঠিত, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।

বেইত শেমেশের স্থানীয় সম্প্রদায় তার মৃত্যুতে শোকাহত। স্থানীয় সিনাগগে তার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এই হামলার পর ইসরায়েল গাজায় তাদের অভিযান আরও তীব্র করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, গাজায় সেনা হতাহতের ঘটনা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যাহত করবে না।

অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা থেকে বাস্তুচ্যুতদের জন্য তৃতীয় দেশে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘কিছু দেশ এগিয়ে আসতে প্রস্তুত।’

নেতানিয়াহু ট্রাম্পকে শান্তি আলোচনা ত্বরান্বিত করার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী স্টিভ উইটকফ বলেন, ‘এটি যুদ্ধ শেষ করার একটি সুযোগ।’ সূত্র: টাইমস অব ইসরায়েল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী