প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পাবনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখা।
এ উপলক্ষে শুক্রবার বাদ আসর শহরের কাঁচারীপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের করা হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা শাখার সভাপতি শেখ সকির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবন কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁর অব্যাহত ভূমিকা রাখার জন্য দোয়া করা হয়েছে।
মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য প্রার্থনা করা হয়। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং জিয়া পরিবারের সদস্যদের কল্যাণ কামনা করা হয়।
এ সময় তারেক জিয়া পরিষদের জেলা শাখার সহসভাপতি আকমল হোসেন, যুগ্ম সম্পাদক আহসান হাবীব বাদশা, অর্থ সম্পাদক খালেদ হাসান, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক শেখ শফিসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: