ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৫১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:৫১:০৪ অপরাহ্ন
তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি
রাজশাহীর তানোরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উঠতি ফসল বিশেষ করে আমনখেতে কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া কোথাও কোথাও নিচু এলাকার পেঁয়াজ, ভুট্টা,লাউসহ বিভিন্ন সবজি খেতে হালকা পানি জমেছে।অন্যদিকে ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। তানোর ও পাশ্ববর্তী মান্দা এবং মোহনপুর উপজেলার বিভিন্ন ইট ভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছ। এমনটাই দাবি করেছেন ইট ভাটার মালিকেরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন  ইট ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে। 

মৌসুমের শুরুতে ইট ভাটায় ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। তবে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় ক্ষতির কারণে ব্যাপক লোকসান গুনতে হবে ভাটার মালিকদের এমনটিই জানালেন মালিকেরা। 

সরেজমিনে তানোরের ঝিনাখৈর ও মান্দার বাঁকাপুর ইটভাটা ঘুরে দেখা যায়, শুক্রবার  দিনভর বৃষ্টিতে প্রায় সব ইটভাটার কাঁচা ইট ভিজে যাচ্ছে। বেশির ভাগ ইট ভাটা নিচু এলাকায়।

ইট ভাটার শ্রমিক আব্দুল রশিদ ও আলমগীর হোসেন জানান, তাঁরা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আবহাওয়া ভালো থাকায় ভাটায় প্রতিদিনই কাজ হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। তাই কাজ বন্ধ তাঁদের। কাজ বন্ধ থাকলে টাকাও পান না।

ইট ভাটার মালিক আবুল কালাম বলেন, মৌসুমের শুরুতে ভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে মাত্র। এছাড়াও প্রায় এক লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। গত এক দিনের বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় সব কাঁচা ইট ভিজে গেছে। এতে ৮০ লাখ থেকে এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বাঁকাপুর গ্রামের হিরোভাটা মালিক টোকেন বলেন, ভাটাতে  অনেক কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল।কিন্ত্ত হঠাৎ বৃষ্টি মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি ছিল না। এক দিনের বৃষ্টিতে কাঁচা ইট ভিজে গেছে। ভিজা ইট আগুনে পোড়ালেও ভালো দাম পাওয়া যায় না। সব ইট ভাটা মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।

তানোরের আমন চাষি কৃষক শামসুল ও আব্দুল বলেন, একদিন আগে জমিতে আমন ধান কেটে শুকাতে দেয়া আছে,কিন্ত্ত অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়াও আলু রোপণের জন্য তৈরী করা জমিতে কিছুটা পানি জমেছে,এসব জমিতে পুনরায় হালচাষ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অসময়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনখেতের কাটা ধানের কিছুটা ক্ষতি হবে।তবে আগামী দু-একদিনের মধ্যে বৈরী আবহাওয়া কেটে গেলে আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। 

এদিকে অসময়ের হঠাৎ বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তানোরের সীমান্তবর্তী শ্যামপুর গ্রামের ভ্যানগাড়ি চালক মজিবুর  বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষজন তেমন বের হচ্ছে না। ভ্যানগাড়ির যাত্রী পাওয়া যাচ্ছে না। এ সপ্তাহে কিস্তি দিতে হবে এক হাজার  টাকা। সে টাকা বৃষ্টির কারণে উঠবে বলে মনে হচ্ছে না।অন্যদিকে  সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা।সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি আগামি আরো দু-একদিন থাকতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার