ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক

  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:১৪:২৪ অপরাহ্ন
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে পড়ে থাকা পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। 

কৃষকেরা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি  হলেও ফলনে কোনো প্রভাব পড়বে না। 

কৃষকেরা জানিয়েছেন, অনেক জমির  আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। কোথাও কোথাও ধান কাটা শুরু হয়ে গেছে। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ও কাটা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাঁদের।

শুক্রবার  (২০ নভেম্বর) সকাল থেকে উপজেলার  বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে করে কৃষকের ধান কাটা বন্ধ হয়ে গেছে।  ব্যাহত হয়েছে  স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম।  

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্বর্না-৫ জাতের ধান, তারপরে রয়েছে ব্রি-৫১ জাতের ধান। এখন পর্যন্ত ৪০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানা গেছে। 

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রর্তা ছিল ৯৮ শতাংশ। তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক ক্ষুদু মহন্ত জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি ধান কেটেছেন। কিন্তু বৈরী আবহাওয়ায় কাটা ধান এখন পানিতে ভিজছে। সময়মতো ধান শুকাতে না পারলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। 

উপজেলার দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, কয়েকদিন আগে  তাঁর ছয় বিঘা জমির ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। এই ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। এই ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।

তিনি আরও জানান, তিনি এই ধান কেটে দুই/এক দিনের মধ্যে সরিষা ও গম আবাদ করতে মনস্থ করেছিলেন। এই অসময়ের বৃষ্টিতে সেটাও মনে হয় সম্ভব হবে কিনা বুঝতে পারছেন না। 

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম  বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও  এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। আগামীকাল রবিবার আবহাওয়া স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন।  এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার