ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট

  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:২৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:২৬:৫১ অপরাহ্ন
বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট
বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস সামনে আসার পর যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব কারোলিন লিভিট। বিয়ে করা, বেশি সন্তানের জন্ম দেওয়া, তাদের গির্জার পরিবেশে বড় করা এবং আমেরিকাকে ভালোবাসতে শেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এ মন্তব্যকে কেউ পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে সমর্থন করলেও অনেকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বেশি সন্তান নেওয়ার পরামর্শের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিভিট এ আহ্বান জানান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরেন। প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণার বরাত দিয়ে বলা হয়, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লিভিটের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে, পরিবার, ধর্মীয় শিক্ষা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। অন্য অংশের প্রশ্ন, বাড়িভাড়া, চিকিৎসা ও শিশুর পরিচর্যার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে বেশি সন্তান নেওয়া কতটা বাস্তবসম্মত? কেউ কেউ আবার বলেছেন, সন্তানদের ধর্মীয় বিশ্বাস নির্ধারণের ক্ষেত্রে তাদের নিজস্ব পছন্দের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।

পিউ রিসার্চ সেন্টারের গত ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়ন্স’ শীর্ষক গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে।

গবেষণা অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা প্রায় ২০২ কোটি। বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যাওয়ার বিপরীতে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৩০০ কোটিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, এ পরিবর্তনের অন্যতম প্রধান কারণ মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে তা ২ দশমিক ৫। এ সময়ে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু। খ্রিস্টান মায়েদের ক্ষেত্রে এ সংখ্যা প্রায় ২০ কোটি ৮০ লাখ।

গবেষকদের মতে, ধর্ম পরিবর্তনের চেয়ে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিই বিশ্বে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর অনুপাত পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার