বলিউড সুপারস্টার সালমান খানের ভক্তদের জন্য সুখবর, ফিরছেন চুলবুল পাণ্ডে। তৈরি হচ্ছে জনপ্রিয় সিনেমা দাবাং-এর চতুর্থ কিস্তি। তবে বজরঙ্গি ভাইজান ২ নিয়ে হতাশার খবর দিয়েছেন অভিনেতা। তাঁর মতে, সিক্যুয়েল তৈরির সম্ভাবনা প্রায় নেই।
সম্প্রতি এক অনুষ্ঠানে সালমান জানান, দাবাং ৪ অবশ্যই তৈরি হবে। তবে বজরঙ্গি ভাইজান-এর আবেগ ও দর্শকের ভালোবাসাকে ছাড়িয়ে যাওয়া কঠিন। তাই প্রথম ছবির তুলনায় দুর্বল কোনো সিক্যুয়েল তৈরি করতে চান না তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে কবীর খানের পরিচালনায় মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান। সালমান, করিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও হর্ষালি মালহোত্রা অভিনীত ছবিটি এক পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেগঘন গল্পে দর্শকের মন জয় করে। বক্স অফিসেও ব্যাপক সাফল্য পায় সিনেমাটি।

বিনোদন ডেস্ক