ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর

বিয়ের ৩ বছর পরে মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:৩৭:৩৪ অপরাহ্ন
বিয়ের ৩ বছর পরে মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে ছবি: সংগৃহীত
মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে? উত্তর দিলেন অভিনেত্রী। ‘বিগবস্‌’-এর ঘর থেকেই সন্তান নিয়ে স্বামী ভিকি জৈনের সঙ্গে পরিকল্পনা শুরু করেছিলেন। এমনকি, সন্তান-পরিকল্পনা নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল দম্পতির। অবশেষে কিছু দিন আগে ‘লাফটার শেফ’ অনুষ্ঠানে এসে অঙ্কিতা জানান, তিনি অন্তঃসত্ত্বা। তবে তিনি মজা করে এই মন্তব্য করেছেন, না কি সত্যিই মা হতে চলেছেন, তা নিয়ে ধন্দে পড়ে যান তাঁর অনুরাগীরা। সেই প্রশ্নেরও উত্তর দিলেন অঙ্কিতা।

নিজেদের একটি ভ্লগে অঙ্কিতা জানিয়েছেন, এখনও তাঁর ও ভিকির মধ্যে কথাবার্তা চলছে সন্তানের বিষয়ে। সেই ভ্লগে ভিকি বলেন, “বহু দিন ধরেই এই খবর ছড়িয়েছে। কবে সন্তান আসছে? এটাই তো প্রশ্ন হওয়া উচিত।” তবে শুধু নেটাগরিকদের মধ্যেই নয়, পরিবারের লোকজনও আশায় রয়েছেন, কবে আসবে অঙ্কিতা ও ভিকির কোলে সন্তান। তাই ভিকি বলেছেন, “পুরো পরিবার এই বিষয়টা নিয়ে পড়ে আছে। তবে কথাবার্তা চলছে।” সঙ্গে সঙ্গে অঙ্কিতা বলেন, “কথাবার্তা চলছে। আমি এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি।”

অর্থাৎ, সেই দিন মজার ছলেই অঙ্কিতা বলেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। তবে তাঁদের কোলে যে শীঘ্রই সন্তান আসবে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ীকে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে। তার পর থেকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় অঙ্কিতার স্বামী ভিকি জৈনকেও। ‘বিগবস ১৬’-তে স্বামীকে নিয়েই হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে তাঁদের রসায়ন নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল বিস্তর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল