ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ, দেশীয় চোলাই মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো.স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক স্বপন ইসলাম সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর থানা পুলিশের নিয়মিত টহল, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বপন ইসলাম তাঁর নিজ শয়নকক্ষে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। খবরটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করার পর তাঁর নির্দেশনায় রাত ১টা ৪৫ মিনিটে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে স্বপন পালানোর চেষ্টা করলে তাঁকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে রাত ২টা ১০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক স্বপনের দেখানো মতে তাঁর শয়নকক্ষের শোকেজের নিচের ড্রয়ারে রাখা লাল-সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে প্রতিটি পাতায় ১০টি করে মোট ৮৫টি পাতায় ৮৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ৭৫০ মিলিলিটারের একটি কাচের বোতলে বিদেশি মদ, ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার চারটি বোতলে মোট এক হাজার মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/২৪(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি