গত কয়েক বছর অভিনেতা গৌরব খন্নার জীবনে নানা ওঠাপড়া এসেছে। পেশাগত জীবনে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ এবং ‘বিগ বস্ ১৯’-এ বিজয়ী হয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য জড়িয়েছেন বিতর্কে। প্রায় এক দশকের দাম্পত্যে ইতি টানার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা চমোলা।
সেই সময়ে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি গৌরব। তবে এ বার নিজের বিয়ে এবং সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন, সম্পর্কে সবটা উজাড় করে দেওয়ার মূল্যও চোকাতে হয় অনেক সময়ে। আসন্ন ধারাবাহিক ‘দিল কী বেবাফাইয়াঁ’-এর সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গৌরব। সেখানেই দাম্পত্য নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। অভিনেতার মতে, দাম্পত্যে ভালবাসা, স্থায়িত্বের পাশাপাশি উত্তেজনারও প্রয়োজন রয়েছে। সম্পর্কে নতুন রোমাঞ্চেরও দরকার পড়ে।
গৌরব বলেন, “আমি মনে করি, দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্থায়িত্ব। ভিত মজবুত হলে বাড়িও শক্ত হয়। কিন্তু অনেক সময়ে মানুষ দাম্পত্যে নতুনত্ব এবং উত্তেজনাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে স্থায়িত্বের কথাই ভুলে যান। আবার কখনও উল্টোটাও হয়।”
জীবনের সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। অভিনেতার কথায়, “আমি জীবনের প্রতিটি কাজে মনপ্রাণ ঢেলে দিই। ফলাফল সব সময়ে আমাদের হাতে থাকে না। তাই আমি থেমে যাই না। অতীতের আক্ষেপ আঁকড়ে বসে থাকলে জীবনে এগিয়ে যাওয়া যায় না।”
সম্পর্ক নিয়ে গৌরব আরও বলেন, “অন্য মানুষটি কী বলতে চাইছেন, সেটা বোঝা জরুরি। কারণ কাউকে জোর করে কিছু করানো যায় না। জীবনে অনেক বাধা আসতে পারে। তবে ভাল সঙ্গী হওয়ার সবচেয়ে বড় দিক হল, সব কিছু নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা না করা। সবটাই ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে পারলে শেষপর্যন্ত সব ঠিক হয়ে যায়।”
সঙ্গীর আচরণে আঘাত পেলেও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্তে পৌঁছোন না গৌরব। তাঁর কথায়, “আমি কোনও বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাই না। বরং ভাবি, হয়তো অন্য মানুষটি কাজের চাপে রয়েছেন, অথবা হয়তো তাঁর শরীর ভাল নেই।”
বিচ্ছেদের খবর প্রকাশ্যেও আসার পরেও আকাঙ্ক্ষা একটি রিয়্যালিটি শো-তে বলেছিলেন, তিনি মহিলাদের প্রতি আকর্ষিত হন। মহিলাদের কোমলতা ও আবেগ তাঁকে আকর্ষণ করে। তবে সেই আকর্ষণ কেবলই মনের। নিজেকে ‘অ্যাসেক্সুয়াল’ অর্থাৎ যৌনইচ্ছাহীন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

তামান্না হাবিব নিশু