নাকে ড্রপ নিলেই কি স্মৃতি ফিরে আসবে? অ্যালঝাইমার্সের জটিল গোলকধাঁধা থেকে বেরোতে পারবেন রোগী? সম্ভাবনার কথা বলছেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সাধারণ নাকের ড্রপ নয়, গবেষকেরা তৈরি করেছেন এমন ন্যাজ়াল স্প্রে, যেটি আসলে মেসেঞ্জার আরএনএ সমৃদ্ধ প্রতিষেধক। কোভিডের সময়েও মেসেঞ্জার আরএনএ দিয়ে টিকা তৈরি করা হয়েছিল। মন ও মস্তিষ্কের জটিল রোগ সারাতে তা দিয়েই নাকের ড্রপ তৈরি করেছেন গবেষকেরা।
ডিমেনশিয়া বা স্মৃতিনাশ, অ্যালঝাইমার্সের মতো জটিল মানসিক ও স্নায়বিক ব্যাধি সারাতে এমন নাকের ড্রপের ব্যবহার হতে পারে বলে দাবি করেছেন গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, এটি কোনও সাধারণ ওষুধ নয়, এক ধরনের লিপিড ন্যানোপার্টিকল। অর্থাৎ, ১ থেকে ১০০ ন্যানোমিটার আকারের অতিক্ষুদ্র কণা, যেগুলিকে খালি চোখে দেখা যায় না। অথচ এদের মধ্যেই মোড়ানো রয়েছে মেসেঞ্জার আরএনএ। এমন ড্রপ নাকে নিলে ন্যানোপার্টিকলগুলি শ্বাসনালি দিয়ে ভিতরে ঢুকে সেখানে ‘বিডিএনএফ’ নামে এক গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনের কাজ হল মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখা ও স্নায়বিক সংযোগ ঠিক রাখা। মস্তিষ্কের ভারসাম্য বজায় রাখতে এই প্রোটিন খুবই কার্যকর। স্নায়ুর সুরক্ষাকবচ হিসেবেও কাজ করে।
বিজ্ঞানীরা দেখেছেন, যাঁদের স্মৃতির পাতা ধূসর হয়েছে বা অ্যালঝাইমার্সের মতো রোগ বাসা বেঁধেছে, তাঁদের মস্তিষ্কে এই প্রোটিনের মাত্রা খুবই কম থাকে। সাধারণ নাকের স্প্রে বা ওষুধ দিয়ে সে ঘাটতি মেটানো যায় না। কারণ, সাধারণ ওষুধের উপাদানগুলি নাকের মিউকাস মেমব্রেনে দ্রুত ভেঙে যায় এবং মস্তিষ্ক অবধি পৌঁছোতেই পারে না। কিন্তু এমআরএনএ সমৃদ্ধ ন্যানোপার্টিকল সেই প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে পারে।
পরীক্ষাগারে ইঁদুরের উপর পরীক্ষা করে সাফল্য এসেছে বলে দাবি করেছেন গবেষকেরা। মানুষের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, নাকের ড্রপটি আরও দ্রুত কাজ করছে। গবেষকদের আশা, ড্রপটি ভাল কাজ করলে আগামী দিনে ওষুধ বা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের উপর নির্ভরতা কমবে। অনেক সহজে স্মৃতি ফেরানোর ওষুধ পৌঁছে দেওয়া যাবে মস্তিষ্কে। বয়সজনিত কারণে বা কোনও দুর্ঘটনার পরে স্মৃতি ফিকে হয়ে গেলে এই ড্রপটি দিয়ে সমস্যার সমাধান হতে পারে বলেই মনে করা হচ্ছে।

তুরজিম তানজিম