রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি), সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে সোনাইকান্দি বিওপির একটি দল।
এর আগে রাত ১০টার দিকে কাটাখালী থানার পূর্বপাড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে খানপুর বিওপির বিজিবি সদস্যরা।
জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এসব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :