ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:১০:২৯ অপরাহ্ন
মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল  সম্ভাবনা মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলায় মাশরুম চাষের উজ্জ্বল সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক বেকার তরুণ মাশরুম চাষ করে সাফল্য অর্জন করেছেন।তাদের মধ্যে মোহাম্মদ নাজমুল হোসাইন নামে এক যুবক
বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।  উপজেলার আমরাইল গ্রামের এই বাসিন্দা নিজ উদ্যোগে মাশরুম চাষ শুরু করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের মাঝেও নতুন আশার সঞ্চার করেছেন।
সম্প্রতি নিজের উৎপাদিত তাজা মাশরুম নিয়ে মোহনপুর উপজেলা কৃষি কার্যালয়ে যান উদ্যোক্তা নাজমুল হোসাইন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  কামরুল ইসলাম তাঁর উৎপাদিত মাশরুম পরিদর্শন করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, "মাশরুম অত্যন্ত পুষ্টিকর ও অর্থকরী একটি ফসল। অল্প জায়গায় ও স্বল্প পুঁজিতে এটি চাষ করা সম্ভব। আমরাইল গ্রামের নাজমুল হোসাইনের মতো শিক্ষিত ও কর্মঠ তরুণরা এগিয়ে এলে উপজেলায় মাশরুম চাষের আরও প্রসার ঘটবে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ ধরনের নতুন উদ্যোক্তাদের সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
এদিকে নতুন উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, সঠিক প্রশিক্ষণ ও কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে তিনি মাশরুম চাষ শুরু করেছেন। বর্তমানে বাজারে মাশরুমের ভালো চাহিদা থাকায় তিনি বেশ লাভবান হচ্ছেন এবং ভবিষ্যতে খামারটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁর।
অন্যদিকে তরুণ উদ্যোক্তা নাজমুল হোসাইনের মাশরুম চাষের সাফল্য দেখে বিভিন্ন এলাকায় অনেক যুবক মাশরুম চাষ শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার