ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।

উদ্ধার করা নিষিদ্ধ সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার