ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার সাই পল্লবীর হাতে থাকা রুদ্রাক্ষের মালার রহস্য ফাঁস ১৫ বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা-অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ইউনূসের নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জন্য মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে ৭ টন ফসল আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪ এক দিনের সফরে মঙ্গলবার রাজশাহী আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৩৫:৫৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪ যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। প্রায় আড়াই বছর ধরে পরিচালিত এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ঘটনাটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নাথান অ্যাঞ্জেল নামের এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এসব চুরি চালিয়ে আসছিল। রেললাইনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে অপেক্ষা করতেন চক্রের সদস্যরা। এরপর চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিলে জরুরি ব্রেক সক্রিয় হয়ে ট্রেন থেমে যেত।

ট্রেন থামার পরপরই কনটেইনারের তালা কেটে ভেতরে প্রবেশ করতেন তারা। সেখান থেকে নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের মূল্যবান পণ্য ট্রাকে তুলে দ্রুত পালিয়ে যেতেন।

চুরির পুরো ঘটনাই ভিডিও ধারণ করতেন চক্রের সদস্যরা। এমনকি চলন্ত ট্রেনের কনটেইনার কাটার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হতো। এসব ভিডিও অপরাধীদের শনাক্ত করতে তদন্তকারীদের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে চুরি চালিয়েছে চক্রটি। নাইকির জুতা বহনকারী ট্রেনগুলো ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

চুরি করা পণ্য বিভিন্ন গোপন আস্তানায় মজুত করে ছবি পাঠানোর মাধ্যমে ক্রেতা সংগ্রহ করত চক্রের সদস্যরা। আদালতের নথিতে বলা হয়েছে, চক্রের দুই সদস্য ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে লস অ্যাঞ্জেলেসের একটি পরিচিত স্ট্রিটওয়্যার রিসেল প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের চোরাই নাইকি জুতা বিক্রি করেন।

মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানিয়েছেন, ট্রেন থেকে পণ্য চুরি এবং জেনেশুনে চোরাই পণ্য কেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শুধু সরাসরি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরাই নন, চোরাই পণ্যের ক্রেতা ও বিক্রয়চক্রের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকাও তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার