ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’ স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী

আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৬:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৬:১৯:০০ অপরাহ্ন
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ

আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশের রাজধানীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, টর্নেও আর্জেন্টিনোর গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন করছিলেন মিয়ের্স। অনুশীলনের অংশ হিসেবে সতীর্থদের সঙ্গে একটি প্রীতি ম্যাচেও অংশ নেন তিনি।

ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসি জানান, অনুশীলনের একপর্যায়ে আকাশ মেঘলা হয়ে আসে এবং হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় মিয়ের্সের খুব কাছেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলের কাছাকাছি থাকা সতীর্থ হুয়ান রোমেরোও আহত হন।

দুর্ঘটনার পর মাঠেই দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সতীর্থরা ব্যক্তিগত গাড়িতে করে তাদের ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান মিয়ের্স। অন্যদিকে, রোমেরোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

ফোরমোসায় জন্ম নেওয়া মিয়ের্স ছিলেন একজন রক্ষণভাগের খেলোয়াড়। ক্যারিয়ারে তিনি স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওর হয়ে খেলেছেন। সম্প্রতি কর্দোবা প্রদেশের ক্লাব সিলভিও পেলিকোর হয়ে খেলছিলেন তিনি। পরে নিজ এলাকার ক্লাব স্পোর্তিভো পাতরিয়াকে সহযোগিতা করতে ফোরমোসায় ফিরে আসেন।

তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬

নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬