ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৩০:৪৩ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২ রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর মধ্য নওদাপাড়া এলাকায় পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার মধ্য নওদাপাড়া এলাকার ভাড়াটিয়া শাহাদত হোসেন (২৭) ও একই এলাকার ময়না বেগম (৪২)।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শাহাদত হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষে কাঠের বালিশের নিচে বিশেষ কায়দায় লুকানো ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার নজরুল ইসলামের ভবনের নিচতলার একটি বাসায় অভিযান চালিয়ে ময়না বেগম কেগ্রেফতার করা হয়। ওই বাসার শয়নকক্ষে একটি ফ্রিজের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আরও ৮ কেজি ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সব মিলিয়ে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ৮ কেজি ৩০৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২