ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪

শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের
শিক্ষকদের পাঠদানের পাশাপাশি গবেষণায় পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের কাজে সীমাবদ্ধ নয়। শিক্ষকদের অন্তত ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয় করা উচিত। এর মাধ্যমে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন সম্ভব হবে।

সোমবার (২৩ নভেম্বর) রুয়েটের নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। প্রশ্ন করার মধ্য দিয়েই তাদের জ্ঞান, সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটে। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য স্নাতক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জাতি ও বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক হওয়ার পর নিজের আচরণ ও বক্তব্যের ধরন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২