ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪

রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৪০:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন  উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা এসব ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা আরএমপি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফোন ফিরে পাওয়া রুমা খাতুন জানান, প্রায় এক বছর আগে তাঁর মোবাইল ফোন ছিনতাই হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করেছিলেন তিনি। দীর্ঘদিন পর ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলেও পুলিশের কাছ থেকে উদ্ধারের খবর পেয়ে আনন্দিত হন।

জিনিয়া আফরোজ শারমিন জানান, প্রায় দুই বছর আগে ট্রেনে যাতায়াতের সময় তাঁদের একটি ফোন হারিয়ে যায়। দীর্ঘদিন পর ফোনটি উদ্ধারের খবর পেয়ে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে বলে জানান তিনি। একইভাবে মো. মাহমুদ শরীফ কর্মস্থল থেকে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আধুনিক যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ফোন হারিয়ে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য, যোগাযোগ ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তাই হারানো ফোন শনাক্ত ও উদ্ধারে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ কাজ করছে।

তিনি বলেন, একই আইএমইআই নম্বর একাধিক ফোনে ব্যবহার, মালিকের কাছে আইএমইআই নম্বর সংরক্ষিত না থাকা এবং চুরি হওয়া ফোন দেশের বাইরে পাচার হওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে নানা জটিলতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেও আরএমপি শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।

নাগরিকদের হাটবাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে সতর্ক থাকার পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই নম্বর সংরক্ষণের আহ্বান জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে আরএমপির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার মোঃ দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২