ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪

নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:৪৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:৪৪:৪৯ অপরাহ্ন
নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না
জেলবন্দি ইমরান খানের শারীরিক পরিস্থিতি ভাল নয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না-হলে বিপদ হতে পারে পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর। এমনটাই দাবি করছেন ইমরানের দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল খাতুন।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরানের রক্তচাপে নিয়ন্ত্রণে নেই। এই পরিস্থিতিতে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না-নিয়ে যাওয়া হলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

৩০ বছর ধরে ইমরানের চিকিৎসা করা ফয়সল বলেন, “এই রকম রক্তচাপ নিয়ে আমার কাছে কোনও রোগী এলে আমি তাঁকে তৎক্ষণাৎ ভাল কোনও হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলতাম। (ইমরানের) রক্তচাপ কয়েক দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।” ইমরানের চিকিৎসক এ-ও দাবি করেছেন যে, উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা না-গেলে পাকিস্তানের কাপ্তানের কিডনি, হৃদ্‌যন্ত্র, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রসঙ্গক, কয়েক দিন আগেই ৭৪ বছর বয়সি ইমরান নিজের এবং তাঁর স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লেখেন। গত সোমবার ইমরানের আইনজীবী সলমন সফদর সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে নিজের প্রাণসংশয়ের আশঙ্কা করে অবিলম্বে চিকিৎসার জন্য আর্জি জানিয়েছেন ইমরান।

ইমরানের অভিযোগ, তাঁদের চিকিৎসার জন্য আদালতের দেওয়া নির্দেশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার বাস্তবায়িত করেন। ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রধান ইমরান এ-ও দাবি করেন যে, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে তাঁর। জেলবন্দি বুশরার স্থায়ী ভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। তোষাখানা-২ মামলায় ২০২৫ সালে ১৭ বছরের সাজা হয়েছিল ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির। সেই রায়কে চ্যালেঞ্জ করে ইমরান-বুশরার আবেদন এখন ইসলামাবাদ হাই কোর্টের বিবেচনাধীন। ২০২৪ সালে তোষাখানা-১ মামলায় ১৪ বছর জেলের সাজা হলেও তা ইতিমধ্যেই স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট। স্থগিত হয়েছে ‘ন্যাব’ দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের মামলায় জেলের সাজাও। প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধ ভাবে জমি ও সুবিধা নেওয়ার মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলা চলছে ইমরানের বিরুদ্ধে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২