পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচারের সময় ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী থানার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক