ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু ৫ লাখ কর্মী নেবে ইতালি, তালিকায় রয়েছে বাংলাদেশও গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর জড়িত অভিযোগে মো. আকিবুল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার আকিবুল মুক্তাগাছা উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে দাওগাঁও নামাপাড়ার খালপাড় এলাকায় একটি ফিসারির পাশে ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জাকিয়ার গলায় ওড়না পেঁচানো ছিল।

পরে মরদেহটি দুটি কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর থেকেই ঘটনাটির তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আকিবুলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদে তিনি জানান, জাকিয়ার সঙ্গে তার প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা মাঝেমধ্যে রাতে দেখা করতেন। তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। সাম্প্রতিক সময়ে আকিবুলকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে জাকিয়া।

আকিবুলের ভাষ্য অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাকিয়াকে তার নানার ঘরের পেছন থেকে ডেকে গল্প করতে করতে বাড়ির কিছুটা দূরে খালপাড় এলাকার ধানক্ষেতে নিয়ে যান তিনি। সেখানে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে জাকিয়া বাধা দেয়। এ সময় বিয়ের দাবিতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে জাকিয়া আকিবুলকে চড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে আকিবুল জাকিয়ার গলা চেপে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে।

পরে অচেতন জাকিয়াকে কোলে করে ফিসারির পাশের ধানক্ষেতের আইলের নালায় নিয়ে যান এবং তার পরিহিত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করার পর ফিসারি থেকে দুটি কলাগাছ এনে মরদেহের ওপর চাপা দিয়ে বাড়ি চলে যান আকিবুল।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দেওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক