ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার

ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:৪১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:৪১:৪৪ অপরাহ্ন
ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী
ঠাকুরগাঁও সদর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।

​সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. রাজু ইসলামকে আটক করা হয়।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির (শাহাপাড়া নতুন ব্রিজ সংলগ্ন) বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৭টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে ধরে ফেলে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পালিয়ে যাওয়া অপর ব্যক্তি তার স্ত্রী রুমা আক্তার বলে নিশ্চিত করেন।

পরে রাত ৮টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪০ পিস (ওজন ৪ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। এছাড়া মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন (আনুমানিক মূল্য ১২ হাজার টাকা) ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন। ওসি, ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২