ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার

ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:৪৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:৪৬:৩৭ অপরাহ্ন
ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটানো বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাসূত্রে জানা গেছে, বন্দি স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় ভারত থেকে বাংলাদেশে আসা বাদল ফরাজীর পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাইদুল ওরফে আফজালকেও একই প্রক্রিয়ায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন ও কারা সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। পরে বাংলাদেশে তার মুক্তির বিষয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

২০০৮ সালে পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়ে গ্রেপ্তার হন বাদল ফরাজী। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যার ঘটনায় তাকে বাদল সিং নামে শনাক্ত করে অমর কলোনি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুরু থেকেই বাদল ফরাজী দাবি করে আসছিলেন, তিনি ওই হত্যা মামলার আসামি নন। কিন্তু ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার সময়ও পড়াশোনা চালিয়ে যান বাদল। কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন তিনি।

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। তবে দেশে ফিরেও দীর্ঘদিন মুক্তি পাননি তিনি।

বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। লেখক রাহিতুল ইসলাম তাকে নিয়ে ‘বাদলের কারাবাস, নামে একটি উপন্যাসও লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হওয়ার পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।

কারাগারে থাকতেই বাদল ফরাজীর বাবা এস এইচ খালেক ফরাজী মারা যান। তার বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং চলাফেরা করতে অক্ষম। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২