ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার

রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:৫০:৪৮ অপরাহ্ন
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য  এস এম রেজাউল ইসলাম রেজুকে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে কলেজ কর্তৃপক্ষ ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে বরণ করে নেয়।

‎আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বিগত আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কলেজটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল ডিভাইসের ক্ষতিকর দিক পরিহার করে বই পড়ার প্রতি বেশি মনোযোগী হতে হবে। তোমরাই আগামী দিনে জাতির কল্যাণে কাজ করবে। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্বও তোমাদেরই নিতে হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. এছাহক আলী ও সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এ ছাড়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

‎এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, উপজেলা বিএনপি'র সিনিয়র সভাপতি মোঃ মকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান হাসান শিমুলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২