ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’ স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ

স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:৩৫:২১ অপরাহ্ন
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী
জয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

জয়পুরহাট সদর থানার পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে গিয়ে তার সঙ্গে দেখা করেন। ওয়াজেদ আলীর ওই দিন রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল। দায়িত্ব শেষ করে তিনি ব্যারাকে না গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। তাদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হয়। তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে ওই দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে এবং ওই কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

ওই কলেজছাত্রী বলেন, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে থাকার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি মামলা করবেন না বলেও জানান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলী সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব ছিল। মঙ্গলবার সকাল ছয়টা থেকে তার আবার দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে বিষয়টি জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২