ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’ স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:৪২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:৪২:১৭ অপরাহ্ন
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল তাদের আটক করে।

আটকরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি সূত্র জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে তাদের ভারতে পার করে দেওয়ার চেষ্টায় স্থানীয় একটি দালাল চক্র জড়িত রয়েছে।

জড়িত দালালরা হলো— শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), একই গ্রামের মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।

এ ঘটনায় আটক দুই কিশোরকে আইনি ব্যবস্থার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী স্থানীয় ওই তিন দালালকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির 'জিরো টলারেন্স' নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২