ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৩৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৩৮:২০ অপরাহ্ন
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার জীবনবীমার চেক হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে তাঁদের অভিভাবকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

প্রয়াত দুই শিক্ষার্থী হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেহেরাব হোসেন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের রাফিদ শাহরিয়ার।

মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৯ সেপ্টেম্বর চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাফিদ শাহরিয়ার ২৩ সেপ্টেম্বর রাজশাহীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মোঃ নাহিদুল ইসলামসহ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুয়েটের নিয়মিত শিক্ষার্থীরা স্বাস্থ্য ও জীবনবীমার আওতাভুক্ত। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পান। এ ছাড়া চিকিৎসার ক্ষেত্রেও বিভিন্ন হারে বীমাসুবিধা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক