রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম থেকে অভিজ্ঞতা অর্জনে রাজশাহীতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা। এ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহী নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সিটি কর্পোরেশনের ভবনগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।
কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকরা রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, এখানকার অভিজ্ঞতা নিজ নিজ নগরে কাজে লাগাতে চান তাঁরা।
কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আগামী ২৬ নভেম্বর কর্মশালা শেষ হবে। এ সময় অংশগ্রহণকারীরা রাজশাহীর বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, বর্জ্য স্থানান্তর কেন্দ্র, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা ও রাতের সড়ক পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :