ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু ৫ লাখ কর্মী নেবে ইতালি, তালিকায় রয়েছে বাংলাদেশও গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি

হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:২৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:২৬:০০ অপরাহ্ন
হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি
ডিসেম্বর মাসকে ঘিরে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে কোনোপ্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্তে টহল ব্যবস্থা জোরদার, সিসি ক্যামেরা ও ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করছে বিজিবি। বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদেরকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয়রা।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে সীমান্তে বিজিবি সবসময় সতর্কাবস্থায় থাকে। ডিসেম্বর মাসকে ঘিরে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টাসহ সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ হিলি সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মধ্য দিয়ে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেখানে ড্রোন সার্চলাইট দিয়ে নজরদারি করা হচ্ছে। এছাড়া পাসপোর্ট, যাত্রী ও আমদানিকৃত পণ্যবাহী ট্রাক চেকআপ করে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী রায়হান হোসেন বলেন, বাইরে থেকে যদি অপরিচিত কোনো মানুষ এলাকায় আসে তাহলে অবশ্যই যেন বিজিবিকে জানাই সেই আহ্বান জানাচ্ছেন তারা। কেউ যেন অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে আগে একজন করে বিজিবি সদস্য টহল দিলেও এখন সেই সংখ্যা বাড়িয়ে তারা কয়েকজন মিলে টিম হয়ে ডিউটি দিচ্ছে। এছাড়া যেসব পোস্ট রয়েছে সেগুলোতেও সার্বক্ষণিক বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

আব্দুস সালাম বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল আগের থেকে বাড়ানো হইছে। যাতে করে অবৈধভাবে ভারত থেকে কেউ দেশে আসতে না পারে বা এপার থেকে ওপারে না যেতে না পারে। তারা আমাদেরকে বলতেছে তোমরা যদি কোনো খোঁজখবর পাও যে- কোনো দিক দিয়ে পার হবে বা যাবে, তাহলে আমাদেরকে জানাবা সহযোগিতা করবা। সীমান্ত অপরাধ দমনে বিজিবি যা করছে এটা দেশের জন্য যেমন ভালো তেমনি আমাদের জন্য ভালো।

স্থানীয় এলাকাবাসী নূর ইসলাম বলেন, সীমান্তে বিজিবির তৎপরতা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ভারত থেকে যেন কোনো বহিরাগত দেশে না আসতে পারে এজন্য বিজিবি অনেক সচেতন। তারা পূর্বের চেয়ে অনেক টহলদার জোরদার করেছে আগে বিজিবি যে কয়জন ছিল তার চেয়ে সংখ্যা বাড়াইছে। সীমান্ত এলাকায় কোনো মানুষ যাতে বা আসতে না পারে সে লক্ষ্যে তারা খুব সতর্কাবস্থায় রয়েছে। মাদক বা অবৈধ কোনো কিছু যেন আমাদের দেশে না আসতে পারে এক্ষেত্রে তাদের এমন উদ্যোগ আমাদের জন্য খুব ভালো হয়েছে।

স্থানীয় বাসিন্দা বাদশা বলেন, আমাদের হিলি সীমান্ত এলাকা বেশ কিছুদিন ধরেই খুব কড়াকড়ি অবস্থায় আছে। বিজিবি দিনে যেমন টহল দিচ্ছে তেমনি রাতেও সার্চলাইট জ্বালিয়ে ওনারা টহল দিচ্ছে। অপরিচিত কাউকে দেখলেই তাদের বাসা কোথায় জিজ্ঞাসাবাদ করছে,আইডি কার্ড দেখছে সবি মিলিয়ে আমাদের হিলি সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কেউ যেন ভারত থেকে অবৈধভাবে দেশে আসতে না পারে এইজন্য তারা সব ধরনের পদক্ষেপ তারা সবসময় অ্যালার্ট আছে। সেক্ষেত্রে ভারত থেকে কেউ বিনা পাসপোর্ট বা অবৈধভাবে দেশে ঢুকতে পারবে না।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম করবে এমন গুজব ছড়িয়েছে। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এই মাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য আমাদের সীমান্তে সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করেছি। আমরা থার্মাল ইমেজার বৈশিষ্ট্যসম্পন্ন এবং নাইটভিশন ক্যাপাবিলিটিসহ আমাদের যে ড্রোন সিস্টেম সেটা সক্রিয় আছে। এর দ্বারা আমরা সীমান্তে নজরদারি আরও বেশি মাত্রায় বৃদ্ধি করেছি। জয়পুরহাট ২০ বিজিবির অধীনস্থ যে দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে সেখানে আমাদের নজরদারি বৃদ্ধির লক্ষ্যে দিনে ও রাতে আমরা সার্ভিলেন্স সিস্টেমের মান উন্নয়ন করেছি। সেখানে নাইটভিশন ডিভাইস স্ট্যাবলিশ করা হয়েছে। সার্চলাইট বা ফ্লাডলাইট আমাদের কিছু স্পর্শকাতর জায়গায় স্থাপন করেছি। তারপরেও আমরা আমাদের যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা আমাদের রিজার্ভ প্লাটুন রেখেছি। যেখানে তারা স্বয়ংক্রিয়, আরও অত্যাধুনিক যন্ত্রাংশ এবং থার্মাল ননলেথাল ওয়েপেনসহকারে, ফায়ার কন্ট্রোল ইকুইপমেন্টসহকারে তারা সক্রিয় আছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক