ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’

আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:০৫:০৪ অপরাহ্ন
আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা
​ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিচারাধীন পৈতৃক সম্পত্তি  জোরপূর্বক দখলের চেষ্টা, পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ। 

​অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর মাঝাটলা গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আঃ মজিদ দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। গোগর মৌজার ৯৬ নং জেএলভুক্ত এসএ ১৫১ ও সিএস ১৪০ খতিয়ানের ৪২৬০ ও ৪৩৬৬ নং দাগের মোট ৩৪ শতক জমি নিয়ে ২০২২ সাল থেকে ঠাকুরগাঁও সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে হামিদুর রহমান ও তার ছেলে সাদেকুল ইসলাম জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালান। এ সময় আঃ মজিদ বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জমি নিয়ে বাড়াবাড়ি করলে মারধর, খুন-জখম, হাত-পা ভেঙে পঙ্গু করা, মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় আঃ মজিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নুর জাহান ও মুসারুল ইসলাম জানান, সাদেকুল ইসলাম ও আঃ মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে এবং এখনো কোনো পক্ষ চূড়ান্ত রায় পায়নি। এর মধ্যেই মঙ্গলবার সাদেকুল ইসলাম জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত সাদেকুল ইসলামের মতামত জানতে চাওয়া হলেও তিনি কোন মন্তব্য করতে রাজিহননি। 

​এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই খোকা মুঠোফোনে বলেন,লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক