ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু

সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:১০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:১০:২৫ অপরাহ্ন
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় এসিল্যান্ড নিশাত আনজুমকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

সাক্ষাৎকালে এসিল্যান্ড নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ ক্ষেত্রে নিরাপদ সড়ক চাই সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, সদস্য জুলমাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক