ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৯:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৯:০৬:১৬ অপরাহ্ন
সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল ফাইল ফটো
রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ১২ জন সাবেক সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, এসব ফ্ল্যাট বরাদ্দ দেয়ার ক্ষেত্রে নীতিমালা ভেঙে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নম্বর-১৩ (নতুন ৬/এ), বাড়ি নম্বর-৭১১ (নতুন ৬৩) নম্বর প্লটে নির্মাণাধীন ভবনে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেয়া হয়েছিল। গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এবং সংস্থাটির ২৭৪তম বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী এসব বরাদ্দ বাতিল করা হয়।
 
যাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে তারা হলেন: দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক (৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (২৩১৫.৮৩ বর্গফুট)।
 
সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (২৩১৫.৮৩ বর্গফুট) ও সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক (২০৪৯.১৩ বর্গফুট)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী