রাজশাহী মহানগরীর মতিহার থানার দক্ষিণ কাজলা ঐতিহাসিক ফজলুর বাগানে মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মোঃ রাশিদুল ইসলাম রানার সভাপতিত্বে এবং মোঃ তাসনিম আলম মুজাহিদের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।
এ সময় আরও বক্তব্য দেন ২৮ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন হক আজিম, ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর আয়েশা খাতুন মুক্তি এবং মহিলা দলের নেত্রী লাভলী খাতুন।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের ছাত্রনেতা ফাহিম, নাঈম, তামিম, বিপ্লব, মুক্তা, মারুফ ও আলিফসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :