ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইউরোপে দাবদাহে মাত্র ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৪:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৪:১৬:০৩ অপরাহ্ন
ইউরোপে দাবদাহে মাত্র ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু
জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি ইউরোপজুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের প্রায় এক ডজন শহরের উপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্বাস্থ্য সংকট ক্রমেই আরও অবনতি হতে পারে।

গত মাসের শেষ দিকে ইউরোপজুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহ দেখা দেয়। এতে ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালিসহ বিভিন্ন দেশের প্রাণ ও প্রকৃতির মারাত্মক প্রভাব পড়ে। প্রচণ্ড গরমে অনেক মানুষের মৃত্যু হয়।
 
প্রাথমিক এক গবেষণা মতে, ওই দাবদাহের সময় গত ২২ জুন থেকে গত ২ জুলাই পর্যন্ত মাত্র ১০ দিনে ১২টি শহরে প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।
 
গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তীব্র দাবদাহ দেখা দিচ্ছে। গবেষণার তথ্য মতে, ইতালির মিলান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর, যেখানে ৪৯৯টি মৃত্যুর ৩১৭টিই জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।
 
এরপরই রয়েছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস ও স্পেনের বার্সেলোনা শহর। ইংল্যান্ডের লন্ডনে ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭১টিই জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।
 
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ও গবেষণার অন্যতম লেখক ম্যালকম মিসট্রি বলেন, ‘কেন দাবদাহকে নীরব ঘাতক বলা হয় এই গবেষণায় সেটাই উঠে এসেছে। স্পেন, ফ্রান্স ও ইতালিতে হাতে গোনা কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তীব্র তাপমাত্রার কারণে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী