ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কিম কার্দাশিয়ানের হোটেলের কক্ষে মধ্যরাতে দুষ্কৃতীদের হানা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৪৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৪৫:২৪ পূর্বাহ্ন
কিম কার্দাশিয়ানের হোটেলের কক্ষে মধ্যরাতে দুষ্কৃতীদের হানা কিম কার্দাশিয়ানের হোটেলের কক্ষে মধ্যরাতে দুষ্কৃতীদের হানা
মধ্যরাতে দুষ্কৃতীরা হানা দেয় কিম কার্দাশিয়ানের হোটেলের কক্ষে। ধর্ষণ ও মৃত্যুভয়ে কাঁটা হয়েছিলেন আমেরিকান তারকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন কিম। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। প্যারিসেরই হোটেলের ঘরে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা।

কিমের কাছ থেকে সেই রাতে ৬০ লক্ষ আমেরিকান ডলারের গয়না ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন আমেরিকান তারকা। দুষ্কৃতীরা যে স্রেফ চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম।

সেই রাতে কিমের পরনে জড়ানো ছিল শুধুই একটি বাথরোব। দুষ্কৃতী ঢুকেই তাঁর মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, “আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। আমার মনে হয়েছিল, আজই আমার মৃত্যু হবে।”

জানা গিয়েছে, একাধিক দুষ্কৃতী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও জঙ্গিহামলার কবলে পড়েছেন তিনি। তিনি ভাবেননি প্যারিস থেকে জীবিত অবস্থায় আমেরিকায় ফিরতে পারবেন। তাই তখনই পরিবারের কথা ভেবে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন কিম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার