ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৫:০২ অপরাহ্ন
ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিস ইসলাম বলেছেন, ভারতের ওপর শুধু বাংলাদেশই নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভরশীল। দেশটির অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটি যেন তারা কোনোভাবে ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।

বুধবার (৯ জুলাই) দিনভর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এনসিপি। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয় দলটির নেতাকর্মীরা। প্রথমে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার, আলমডাঙা উপজেলা ও দুপুরে বড় বাজারে পথসভা করে এনসিপি।

বড় বাজারের পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ৫৪ বছর ধরে মানুষ হত্যা হচ্ছে। নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশিদের খুন করাই যেন তাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছর ধরে জনগণ গোলামির জীবনযাপন করে আসছে। মানবিক মর্যাদা, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যের কাছে। দেশটি এখনও পানির ন্যায্য হিস্যা দেয়নি। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বারবার অবদমন করা হয়ছে। ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার গুম-খুন করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী। তিনি নিজেই গুলি করার আদেশ দিয়েছিলেন। বিবিসির রিপোর্টে তা প্রমাণ হয়েছে। দলটির নেতাকর্মীদের ভারত আশ্রয় দিয়েছে। তারা আর দেশে ফিরে আসতে পারবে না। যদি তাদের ফিরতে হয় তাহলে আমাদের জীবনের ওপর দিয়ে ফিরতে হবে।

বর্তমানে রাজনৈতিক কোন্দলের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশ ভরে গেছে। এই সব চাঁদাবাজদের বয়কট করতে হবে। বিচার, সংস্কার নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্রেরও দাবি জানান এনসিপি আহ্বায়ক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী