ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যার ২৪ঘন্টার মধ্যে প্রধান আসামী-সহ গ্রেফতার-৭

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৮:৫৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যার ২৪ঘন্টার মধ্যে প্রধান আসামী-সহ গ্রেফতার-৭ গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যার ২৪ঘন্টার মধ্যে প্রধান আসামী-সহ গ্রেফতার-৭
রাজশাহী গোদাগাড়ীতে লোহার হাতুরী দিয়ে মাথা থেতলিয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল-সহ ৭জনকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত ১২টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত প্রধান আসামী মোঃ আশরাফুল ইসলাম (৬০), ও অন্যান্যা এজাহার নামীয় আসামীরা হলো: মোঃ মফিজুল ইসলাম (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩৭), মোঃ আকবর আলী (২৮), মোঃ বাবর আলী (১৯), মোঃ হানিফ (২৯) ও মোঃ রমজান আলী (২০), তারা প্রত্যেকেই গোদাগাড়ী থানা অঞ্চলের বাসিন্দা। 

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিহত ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম গত রবিবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে বাইরের কাজ শেষে বাড়ী ফিছিলেন। এদিন রাত ৯টার দিকে পথে গোদাগাড়ী থানাধীন আইহাই গ্রামের সাগরা মোড়ে পৌছালে গ্রেফতারকৃত আসামীরা-সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রড-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের এলোপাথারী ভাবে মনিরুলকে মারপিট করে। পরে গ্রামের অন্যান্য লোকজন গুরুতর আহত মনিরুলকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা রাজশাহী বাইরে দিনাজপুর জেলায় পালিয়ে আত্মগোপন করে।  

অপর দিকে আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে মামলার ২৪ঘন্টার মধ্যে র‌্যাবের তৎপরতায় এজাহার নামীয় আসামীদের দিনাজপুর জেলা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গেড়াদাগাড়ী থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ