ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৪:৫২ পূর্বাহ্ন
বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে
বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রাকিয়া আলফি (১৬) পাস করেছে। সে রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। 

জানা গেছে- চলতি বছরের ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়। আর ১৬ এপ্রিল রাতে মেয়েকে (আলফি) উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন আকরাম আলী (৪৫)। নিহত বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় বসেছিল আলফি। সেদিন ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) আলফির ছিল ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা। তার পরীক্ষা কেন্দ্র ছিল রাজশাহী শিরোইল উচ্চ বিদ্যালয়।

সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় আলফির বড় ভাই ইমাম হাসান অনন্তও আহত হন। নিহত আকরাম হোসেন পেশায় একজন বাসচালক ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আর চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।  
এ বিষয়ে আলফির চাচা আশরাফুজ্জামান সোহাগ বলেন, আমাদের প্রত্যাশা ছিল মেয়ে কমপক্ষে জিপিএ-৫ পাবে। কিন্তু যে দিন তার বাবা খুন হয়, তার পরের দিন ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। একদিকে পরীক্ষা, অন্যদিকে বাবার মরদেহ মর্গে। সারারাত কান্নাকাটির পরে সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল না। অনেক বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। সব আল্লাহর ইচ্ছা। 

তবে বিকেলে আলফিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, সে ক্লাসের ভালো ছাত্রী। তার বাবা মারা যাওয়ার ঘটনা শুনেছিলাম। খুবই দুঃজনক। তারপরও মেয়েটা পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে। তার শিক্ষাজীবনে মঙ্গল কমনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ