ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘ইরানে না যেতে আমেরিকানদের সতর্ক করল ট্রাম্প

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:২০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২০:৪৭ অপরাহ্ন
‘ইরানে না যেতে আমেরিকানদের সতর্ক করল ট্রাম্প ‘ইরানে না যেতে আমেরিকানদের সতর্ক করল ট্রাম্প
আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার বিদেশ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দিয়েছে। বিশেষত, আমেরিকা-ইরান দ্বৈত নাগরিকত্বপ্রাপকদের আরও বেশি সতর্ক হওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। ইরানে ভ্রমণ ‘গুরুতর ঝুঁকি’ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, ‘‘বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানে এই নয় যে, এখন ইরানে ভ্রমণ নিরাপদ।’’ ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। শুধু তা-ই নয়, তেহরান কর্তৃপক্ষ আমেরিকানদের ইরানে ঢুকতে দিতে চান না।

মার্কিন বিদেশ দফতরের তরফে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইরানে আমেরিকানদের নির্বিচারে আটক করার বিষয় উল্লেখ করে যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে ওই ওয়েবসাইটে। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের আচরণ নিয়ে অতীতে বার বার উদ্বেগপ্রকাশ করেছে আমেরিকা। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েক জন ইরান-আমেরিকানকে আটক করেছেন তেহরান কর্তৃপক্ষ। সেই সব বিষয় উল্লেখ করেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং তাতে আমেরিকার যোগ দেওয়ার পর থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ‘রাইজ়িং লায়ন’ অভিযান শুরু করে ইজ়রায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের মূল লক্ষ্যই ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। অভিযানের সময় ইরানের দুই পরমাণুকেন্দ্র নাতান্‌জ় এবং ফোরডোতে হামলা চালায় ইজ়রায়েলের সেনাবাহিনী। বিমান হামলায় ইরানের বেশ কয়েক জন সামরিক প্রধান এবং পরমাণুবিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা হামলা চালায় ইরানও। দুই দেশের মধ্যে যুদ্ধে ঢুকে পড়ে আমেরিকাও। ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে গত ২২ জুন বিমান হামলা চালায় মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট হামলার পর দাবি করেন, ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস করতে সফল হয়েছেন।

আমেরিকার হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এই সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানান, ইরান এবং ইজ়রায়েল দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি। ওয়াশিংটনও চায় না তেহরানের সঙ্গে সংঘাতে জড়াতে। শুধু তা-ই নয়, ইরানের সঙ্গে পরমাণুচুক্তির জন্য আলোচনা করতে চান বলেও দাবি করেন আমেরিকা। যদিও এখনও পর্যন্ত এই আলোচনা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে বলে দাবি অনেকের। সেই আবহে ইরান ভ্রমণ নিয়ে সতর্ক করল ট্রাম্প প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী