ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০১:২২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০১:২২:২২ অপরাহ্ন
সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক মোঃ সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে। 

শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে কাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় হঠাৎ বুকে তীব্র ব্যাথায় অসুস্থ্য হয়ে পড়েন উপ- পুলিশ পরিদর্শক মোঃ সাঈদুজ্জামান। অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষনিক উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে, পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের পরিবারের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী