ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৩৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৩৭:৩২ অপরাহ্ন
টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা ছবি: সংগৃহীত
টেনিস খেলায় আগ্রহী ছিলেন মেয়ে। মেয়ে টেনিস খেলে, এই কারণে প্রতিবেশীরা কটাক্ষ করছিলেন পরিবারকে।  সহ্য করতে না পেরে মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবা। ভারতের দিল্লির গুরুগ্রামে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের টেনিস একাডেমি চালানো নিয়ে অসম্মান বোধ করা এবং লোকেদের কটাক্ষ সহ্য করতে না পেরে মেয়েকে গুলি করে হত্যা করেছেন সেই বাবা। আজ শুক্রবার গুরুগ্রামের সুশান্তলোক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রাধিকা যাদব (২৫) জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় ছিলেন। সুশান্ত লোক ফেজ ২-তে একটি টেনিস একাডেমি চালাতেন তিনি। বাবা দীপক যাদব (৫৭) মেয়েকে একাডেমি বন্ধ করতে বললেও তিনি রাজি হননি।

পুলিশ জানিয়েছে, আজ সকাল আনুমানিক ১০টায় দীপক যাদব মেয়ে রাধিকাকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান। এর মধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই রাধিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। দীপক যাদবকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ০.৩২ বোরের রিভলবার জব্দ করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে দীপক যাদব জানিয়েছেন, রাধিকা কাঁধে আঘাত পাওয়ার পর টেনিস খেলা ছেড়ে একাডেমি শুরু করেন। তিনি যখন তার পৈতৃক গ্রাম ওয়াজিরাবাদে যেতেন, তখন অনেকেই রাধিকার জীবনযাপন নিয়ে কটাক্ষ করতেন। দীপক যাদবের দাবি, এই কথাগুলো তার ‘সম্মানে আঘাত’ হানত। তিনি বারবার রাধিকাকে একাডেমি বন্ধ করে দিতে বললেও রাজি হননি। এই নিয়ে দুজনের মধ্যে প্রায়শই ঝামেলা হতো। ক্ষোভের বশেই আজ তিনি মেয়েকে গুলি করে হত্যা করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাধিকার একটি মিউজিক ভিডিওতে অংশ নেওয়াও তার বাবাকে রাগিয়ে তোলে। ‘কারওয়ান’ নামে ওই ভিডিও এক বছর আগে প্রকাশিত হয়। এতে রাধিকাকে শিল্পী ইনআমের সঙ্গে একাধিক দৃশ্যে দেখা যায়। দীপক মেয়েকে ভিডিওটি সামাজিক মাধ্যমে না রাখার জন্য বলেছিলেন।

রাধিকার মৃত্যুতে অভিযোগ দায়ের করেছেন দীপক যাদবের ভাই, রাধিকার চাচা। তিনি জানান, দীপক যাদব তার বড় ভাই। তারা একই বাড়ির পৃথক তলায় থাকেন। ঘটনার দিন সকালে তিনি গুলির শব্দ শুনতে পান। ওপরের তলায় গিয়ে রাধিকাকে রান্নাঘরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ড্রয়িংরুমে রিভলবারটি পড়ে ছিল। রাধিকাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্তাধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী